1. admin@mymensinghbarta.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  3. alfialrafi@gmail.com : Rajon :
চবির ঝর্ণার খাদে পড়ে কলেজছাত্রের মৃত্যু - ময়মনসিংহ বার্তা
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ফুলপুর থানা পরিদর্শনে পুলিশ সুপার কামরুল হাসান, পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় উচ্চশিক্ষার জন্য ফিনল্যান্ডের VAMK-এ ভর্তির গৌরব, স্টুডেন্ট ভিসা পেয়েছেন ফুলপুরের অন্তর ফুলপুরে জামায়াতের মিছিলের স্লোগানের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ফুলপুরে জুলাই বাস্তবায়নের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ফুলপুরের পয়ারীতে খেলোয়াড় তৈরিতে কাজ করছে এডভোকেট সালেহ উদ্দিন স্পোর্টস একাডেমি ডাবল এফসিপিএস অর্জন, ময়মনসিংহের চিকিৎসা জগতে ডাঃ ফখরুজ্জামানের নতুন মাইলফলক ফুলপুরে নবনিযুক্ত ইউএনও সাধনা ত্রিপুরার যোগদান,বদলি হলেন মোহাম্মদ ইউসুফ, সাংবাদিকদের সাথে মতবিনিময় ফুলপুরে খাল খনন প্রকল্পের ১ কোটি ৫৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও ময়মনসিংহে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন ফুলপুরের ফাতেমা আক্তার ফুলপুর মিনি পার্কে নির্দেশনা ও বিলের পরও কাজ হয়নি, ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত ইউএনওর

চবির ঝর্ণার খাদে পড়ে কলেজছাত্রের মৃত্যু

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০
  • ৯৪ বার পড়া হয়েছে

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের পার্শ্ববর্তী ঝর্ণার খাদে পিছলে পড়ে সাইফুল ইসলাম মুন্না (২৩) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার বেলা ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের পাশের ঝর্ণায় এ দুর্ঘটনা ঘটে। পরে দুপুর ১টার দিকে চট্টগ্রাম হাটহাজারী ফায়ার স্টেশনের ডুবুরি দল তার লাশ উদ্ধার করে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া ।

নিহত কলেজছাত্র মুন্না চট্টগ্রামের হাটহাজারীর ফতেপুর এলাকার আলম ফকির বাড়ির সিরাজুল হকের ছেলে।

তিনি হাটহাজারী সরকারি কলেজের অনার্স ৪র্থ বর্ষের ছাত্র ও কলেজ শাখা ছাত্রলীগের কর্মী বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শী ও প্রশাসন সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ঝর্ণার পাশের পাহাড়ে স্থানীয় লোকজন বিভিন্ন ধরনের সবজি চাষাবাদ ও গাছ রোপন করে। মুন্নাদের সেখানে সবজির বাগান ছিল। সোমবার বেলা ১০টার দিকে পাহাড়ে তাদের বাগান গাছ দেখতে গেলে হঠাৎ তিনি পা পিছলে ঝর্ণার খাদে পড়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানোর পর তারা হাটহাজারী ফায়ার সার্ভিস স্টেশনে যোগাযোগ করে। পরবর্তীতে ডুবুরি দলের প্রায় ২ ঘন্টার বেশি সময় ধরে চলা অভিযানে তাকে মৃত অবস্থার উদ্ধার করা হয়। তার লাশ পরিবারের কাছে হস্তাস্তর করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া দেশ রূপান্তরকে বলেন, টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে কয়েকদিন ধরে চবির ঝর্ণায় তীব্র স্রোত সৃষ্টি হয়েছে।

সোমবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয় নিরাপত্তা বাহিনীর মাধ্যমে জানতে পারি একজন ঝর্ণায় পড়ে গেছে। পরে আমরা হাটহাজারী ফায়ার সার্ভিস স্টেশনে যোগাযোগ করলে তাদের ডুবুরি দল দীর্ঘ প্রচেষ্টায় দুপুর একটার দিকে মৃত অবস্থায় ছেলেটিকে উদ্ধার করে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD