1. admin@mymensinghbarta.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  3. alfialrafi@gmail.com : Rajon :
ফুলপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, হক অটোস হোন্ডার র‍্যালি ও হেলমেট বিতরণ - ময়মনসিংহ বার্তা
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম :
ফুলপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, হক অটোস হোন্ডার র‍্যালি ও হেলমেট বিতরণ ফুলপুরে সুজুকি মার্টে ২৫০ সিসির নতুন বাইক ‘V-STROM SX 250’ উদ্বোধন ফুলপুর পৌরসভার মেয়র পদে আলোচনায় রকিবুল হাসান সোহেল ফুলপুরে ভিডিপি দলনেতার নিজস্ব অর্থায়নে বৃক্ষরোপণ Ghghhb ফুলপুরে ব্রাইট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে কম্পিউটার অপারেশন লেভেল-৩ অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত ফুলপুর থানা পরিদর্শনে পুলিশ সুপার কামরুল হাসান, পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় উচ্চশিক্ষার জন্য ফিনল্যান্ডের VAMK-এ ভর্তির গৌরব, স্টুডেন্ট ভিসা পেয়েছেন ফুলপুরের অন্তর ফুলপুরে জামায়াতের মিছিলের স্লোগানের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ফুলপুরে জুলাই বাস্তবায়নের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ফুলপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, হক অটোস হোন্ডার র‍্যালি ও হেলমেট বিতরণ

নাজমুল হাসান (রাজন)
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে ময়মনসিংহের ফুলপুরে র‍্যালি, শোভাযাত্রা, মানববন্ধন ও হেলমেট বিতরণ কর্মসূচি পালন করেছে হক অটোস হোন্ডা শোরুম।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) শোরুমের স্বত্বাধিকারী মো. নাজমুল হকের উদ্যোগে আয়োজিত শোভাযাত্রাটি ফুলপুরের শেরপুর রোডে অবস্থিত হক অটোস হোন্ডা শোরুম থেকে শুরু হয়। পরে গোলচত্বর ও বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে পুনরায় গোলচত্বরে এসে শেষ হয়। সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ বছরের প্রতিপাদ্য বিষয়— “নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ।”
কর্মসূচিতে মোটরসাইকেল চালক ও যাত্রীদের হেলমেট ব্যবহার নিশ্চিত করা এবং সড়ক আইন মেনে চলার আহ্বান জানানো হয়। এ সময় হোন্ডা মোটরসাইকেল রাইডারদের মাঝে হেলমেট বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হক অটোস হোন্ডা শোরুম ধারাবাহিকভাবে বিআরটিএর সঙ্গে সমন্বয় করে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদ্‌যাপন করে আসছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD