1. admin@mymensinghbarta.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  3. alfialrafi@gmail.com : Rajon :
ফুলপুরে জুলাই বাস্তবায়নের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ - ময়মনসিংহ বার্তা
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ফুলপুর পৌরসভার মেয়র পদে আলোচনায় রকিবুল হাসান সোহেল ফুলপুরে ভিডিপি দলনেতার নিজস্ব অর্থায়নে বৃক্ষরোপণ Ghghhb ফুলপুরে ব্রাইট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে কম্পিউটার অপারেশন লেভেল-৩ অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত ফুলপুর থানা পরিদর্শনে পুলিশ সুপার কামরুল হাসান, পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় উচ্চশিক্ষার জন্য ফিনল্যান্ডের VAMK-এ ভর্তির গৌরব, স্টুডেন্ট ভিসা পেয়েছেন ফুলপুরের অন্তর ফুলপুরে জামায়াতের মিছিলের স্লোগানের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ফুলপুরে জুলাই বাস্তবায়নের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ফুলপুরের পয়ারীতে খেলোয়াড় তৈরিতে কাজ করছে এডভোকেট সালেহ উদ্দিন স্পোর্টস একাডেমি ডাবল এফসিপিএস অর্জন, ময়মনসিংহের চিকিৎসা জগতে ডাঃ ফখরুজ্জামানের নতুন মাইলফলক

ফুলপুরে জুলাই বাস্তবায়নের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নাজমুল হাসান (রাজন)
  • প্রকাশের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ২৮৬ বার পড়া হয়েছে

জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন, সংবিধান সংস্কার ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে ময়মনসিংহের ফুলপুরে গণমিছিল ও সমাবেশ করেছে উপজেলা জামায়াতে ইসলামী।
শনিবার (১ আগস্ট) বিকেলে পুরাতন কোড ভবন এলাকা থেকে গণমিছিলটি শুরু হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গেল চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে নেতাকর্মীরা বিভিন্ন দাবিতে স্লোগান দেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আনোয়ার হোসেন সুজন। বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবু বকর ছিদ্দিক মানিক, উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির জাকির হোসেন ও ভারপ্রাপ্ত সেক্রেটারি মুরাদুল ইসলাম মুরাদসহ নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন, সংবিধান সংস্কার ও গণভোটের গণরায় কার্যকর করতে হবে। একই সঙ্গে জুলাইয়ের হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তারা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD