1. admin@mymensinghbarta.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  3. alfialrafi@gmail.com : Rajon :
৭ কলেজের সব পরীক্ষা ওএমআর পদ্ধতিতে - ময়মনসিংহ বার্তা
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ফুলপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, হক অটোস হোন্ডার র‍্যালি ও হেলমেট বিতরণ ফুলপুরে সুজুকি মার্টে ২৫০ সিসির নতুন বাইক ‘V-STROM SX 250’ উদ্বোধন ফুলপুর পৌরসভার মেয়র পদে আলোচনায় রকিবুল হাসান সোহেল ফুলপুরে ভিডিপি দলনেতার নিজস্ব অর্থায়নে বৃক্ষরোপণ Ghghhb ফুলপুরে ব্রাইট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে কম্পিউটার অপারেশন লেভেল-৩ অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত ফুলপুর থানা পরিদর্শনে পুলিশ সুপার কামরুল হাসান, পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় উচ্চশিক্ষার জন্য ফিনল্যান্ডের VAMK-এ ভর্তির গৌরব, স্টুডেন্ট ভিসা পেয়েছেন ফুলপুরের অন্তর ফুলপুরে জামায়াতের মিছিলের স্লোগানের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ফুলপুরে জুলাই বাস্তবায়নের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৭ কলেজের সব পরীক্ষা ওএমআর পদ্ধতিতে

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ২৪১ বার পড়া হয়েছে

 

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের সব পরীক্ষা ওএমআর (অপটিক্যাল মার্ক রিডার) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে বলে  জানিয়েছেন সাত কলেজের সমন্বয়ক (ফোকাল পয়েন্ট) প্রফেসর আই কে সেলিম উল্লাহ খোন্দকার।

দ্রুত ফল প্রকাশের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান তিনি।

কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ ও সাত কলেজের সমন্বয়ক (ফোকাল পয়েন্ট) প্রফেসর আই কে সেলিম উল্লাহ খোন্দকার বলেন, ওএমআর পদ্ধতি চালু হলে ফলাফল প্রকাশের সময় আগের চেয়ে দুই মাস কমে যাবে। খাতা দেখা শেষ হলে ১০-১৫ দিনের মধ্যেই ফলাফল প্রকাশ সম্ভব হবে।

ওএমআর পদ্ধতির খাতা ইতোমধ্যে আমরা কলেজে করেছি।

ফলাফল দ্রুত প্রকাশসহ পাঁচ দফা দাবিতে গত বছরের এপ্রিল মাসে আন্দোলন করে অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ২০১৯ সালের ২৮ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে এক সভায় পরবর্তী এক বছরের মধ্যে ওএমআর পদ্ধতি চালুর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD