1. admin@mymensinghbarta.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  3. alfialrafi@gmail.com : Rajon :
এমাজউদ্দীন আহমদ মৃদুভাষী ও সৌজন্য বোধসম্পন্ন ছিলেন: ঢাবি ভিসি - ময়মনসিংহ বার্তা
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ জাতীয়তাবাদী ত্যাগী মূল্যায়ন পরিষদ, ময়মনসিংহ জেলা কমিটিতে স্থান পেয়েছেন ফুলপুরের মোজাম্মেল হক। ফুলপুরে পারিবারিক কলহের জেরে ফাঁসিতে ঝুলে যুবকের আত্মহত্যা ফুলপুরে রাংশা নদী থেকে বাদাম বিক্রেতার মরদেহ উদ্ধার ফুলপুরে এএসআই তানিমুলের নেতৃত্বে এক বছরে ১২৯ মোবাইল উদ্ধার ফুলপুরে ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগ তারাকান্দায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করলেন এমপি মুফতি মুহাম্মদুল্লাহ ফুলপুরে মাদক সেবনের দায়ে এক ব্যক্তির কারাদণ্ড ফুলপুরে ২০০ তালগাছের চারা রোপণ ফুলপুর বাসস্ট্যান্ড-আমুয়াকান্দা মোড়ের মধ্যবর্তী দুই ব্রিজে নেই পর্যাপ্ত আলো, বাড়ছে জনদুর্ভোগ ফুলপুরে আদালতের রায়ে অবৈধ দখলদার উচ্ছেদ, প্রকৃত মালিককে ৮ শতাংশ জমি বুঝিয়ে দিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

এমাজউদ্দীন আহমদ মৃদুভাষী ও সৌজন্য বোধসম্পন্ন ছিলেন: ঢাবি ভিসি

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ৩৬ বার পড়া হয়েছে

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য ও রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক এমাজউদ্দীন আহমদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য মো. আখতারুজ্জামান।

তিনি এক শোক বার্তায় বলেন, বয়োজ্যেষ্ঠ শিক্ষাবিদ এমাজউদ্দীন আহমদ ছিলেন মৃদুভাষী ও সৌজন্য বোধসম্পন্ন ব্যক্তিত্বের অধিকারী। তার মৃত্যুতে জাতি একজন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী ও শিক্ষাবিদকে হারাল।

গণমাধ্যমে পাঠানো শোক বার্তায় তিনি বলেন, একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক এমাজউদ্দীন আহমদ ছিলেন একজন প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী ও রাজনৈতিক বিশ্লেষক।

দেশের রাষ্ট্রচিন্তা, সমাজব্যবস্থা, গণতন্ত্র প্রভৃতি বিষয়ে তিনি বহু গ্রন্থ রচনা করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে দীর্ঘকাল শিক্ষকতা ছাড়াও তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্য, প্রক্টরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

প্রয়াত এমাজউদ্দীন আহমদের আত্মার শান্তি ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান উপাচার্য মো. আখতারুজ্জামান।

অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ শুক্রবার ভোর পৌনে ৬টায় রাজধানীর ল্যাবএইড হাসাপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র-আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD