1. admin@mymensinghbarta.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  3. alfialrafi@gmail.com : Rajon :
ফুলপুর মিনি পার্কে নির্দেশনা ও বিলের পরও কাজ হয়নি, ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত ইউএনওর - ময়মনসিংহ বার্তা
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
উচ্চশিক্ষার জন্য ফিনল্যান্ডের VAMK-এ ভর্তির গৌরব, স্টুডেন্ট ভিসা পেয়েছেন ফুলপুরের অন্তর ফুলপুরে জামায়াতের মিছিলের স্লোগানের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ফুলপুরে জুলাই বাস্তবায়নের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ফুলপুরের পয়ারীতে খেলোয়াড় তৈরিতে কাজ করছে এডভোকেট সালেহ উদ্দিন স্পোর্টস একাডেমি ডাবল এফসিপিএস অর্জন, ময়মনসিংহের চিকিৎসা জগতে ডাঃ ফখরুজ্জামানের নতুন মাইলফলক ফুলপুরে নবনিযুক্ত ইউএনও সাধনা ত্রিপুরার যোগদান,বদলি হলেন মোহাম্মদ ইউসুফ, সাংবাদিকদের সাথে মতবিনিময় ফুলপুরে খাল খনন প্রকল্পের ১ কোটি ৫৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও ময়মনসিংহে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন ফুলপুরের ফাতেমা আক্তার ফুলপুর মিনি পার্কে নির্দেশনা ও বিলের পরও কাজ হয়নি, ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত ইউএনওর তারাকান্দার ফিলিং স্টেশনে মাপে তেল কম দেওয়ার অভিযোগ,ভ্রাম্যমান আদালতে জরিমানা।

ফুলপুর মিনি পার্কে নির্দেশনা ও বিলের পরও কাজ হয়নি, ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত ইউএনওর

নাজমুল হাসান (রাজন)
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ১৫৩ বার পড়া হয়েছে

ফুলপুর উপজেলা পরিষদের ভিতরে ( ফুলপুর মিনি পার্ক) পার্কের উন্নয়নকাজ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভিন্ন স্ট্যাটাস ও মন্তব্যের পরিপ্রেক্ষিতে এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইউসুফ।

ইউএনও জানান, গত ৬ জুলাই সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিকুল ইসলাম, অন্যান্য কর্মকর্তা ও উপজেলার রাজনৈতিক ব্যক্তিবর্গকে নিয়ে উপজেলা পরিষদ পার্ক পরিদর্শন করা হয়। এ সময় পার্কের বেঞ্চ নিচু করা, ভেঙে যাওয়া টাইলস মেরামতসহ প্রয়োজনীয় সংস্কারকাজ দ্রুত সম্পন্ন করার জন্য উপজেলা প্রকৌশলীকে নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে উপজেলা প্রকৌশলীর অনুরোধে একটি চলতি বিলও পরিশোধ করা হয়।

তিনি বলেন, উপজেলায় যোগদানের প্রায় দুই মাস পার হলেও পার্কে দৃশ্যমান কোনো উন্নয়নকাজ দেখতে পাননি। ফেসবুকে বিষয়টি নিয়ে সমালোচনা নজরে আসার পর উপজেলা প্রকৌশলীকে লিখিতভাবে চিঠি দেওয়া হয়েছে।

ইউএনও আরও বলেন, উপজেলা পরিষদের প্রতিটি উন্নয়নকাজ সমান গুরুত্ব দিয়ে তদারকি করা হচ্ছে। তবে সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী প্রতিটি কাজ বাস্তবায়নের জন্য পৃথক কর্তৃপক্ষ দায়িত্বপ্রাপ্ত। একজন ইউএনও এককভাবে সব কাজ বাস্তবায়ন করেন না।

তিনি দাবি করেন, সংশ্লিষ্ট ঠিকাদার এখন পর্যন্ত কোনো সম্পন্ন কাজ দেখাতে পারেননি। এরপরও উপজেলা প্রকৌশলীর অনুরোধে চলতি বিল দেওয়া হয়েছিল। বিল পরিশোধ ও নির্দেশনা দেওয়ার পরও কাজ শুরু না হওয়াকে তিনি দুঃখজনক বলে উল্লেখ করেন।

ইউএনও জানান, আগামী ১৯ তারিখের মধ্যে ঠিকাদার কাজ সম্পন্ন করতে ব্যর্থ হলে টেন্ডার বাতিল করে পুনঃটেন্ডারের উদ্যোগ নেওয়া হতে পারে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD