1. admin@mymensinghbarta.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  3. alfialrafi@gmail.com : Rajon :
ময়মনসিংহে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন ফুলপুরের ফাতেমা আক্তার - ময়মনসিংহ বার্তা
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ফুলপুরে খাল খনন প্রকল্পের ১ কোটি ৫৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও ময়মনসিংহে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন ফুলপুরের ফাতেমা আক্তার ফুলপুর মিনি পার্কে নির্দেশনা ও বিলের পরও কাজ হয়নি, ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত ইউএনওর তারাকান্দার ফিলিং স্টেশনে মাপে তেল কম দেওয়ার অভিযোগ,ভ্রাম্যমান আদালতে জরিমানা। ফুলপুর বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা বাংলাদেশ জাতীয়তাবাদী ত্যাগী মূল্যায়ন পরিষদ, ময়মনসিংহ জেলা কমিটিতে স্থান পেয়েছেন ফুলপুরের মোজাম্মেল হক। ফুলপুরে পারিবারিক কলহের জেরে ফাঁসিতে ঝুলে যুবকের আত্মহত্যা ফুলপুরে রাংশা নদী থেকে বাদাম বিক্রেতার মরদেহ উদ্ধার ফুলপুরে এএসআই তানিমুলের নেতৃত্বে এক বছরে ১২৯ মোবাইল উদ্ধার ফুলপুরে ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগ

ময়মনসিংহে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন ফুলপুরের ফাতেমা আক্তার

নাজমুল হাসান (রাজন)
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে ময়মনসিংহ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন ফুলপুর উপজেলার ভাইটকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফাতেমা আক্তার। তিনি ফুলপুর উপজেলার বালিয়া ইউনিয়নের আড়াটন কানপাড়া গ্রামের মরহুম আলী হোসেনের কন্যা।
প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন, স্কাউটিং তথা কাব কার্যক্রমে বিশেষ অবদান এবং শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননায় ভূষিত করা হয়।
গত ৩ জুন ২০২৬ তারিখে স্বাক্ষরিত এক সনদপত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। সনদপত্রে স্বাক্ষর করেন প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬-এর সদস্য সচিব ও ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু ইউসুফ খান এবং প্রতিযোগিতার সভাপতি ও জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।
সনদপত্রে জেলা প্রাথমিক শিক্ষা প্রশাসনের পক্ষ থেকে ফাতেমা আক্তারকে অভিনন্দন জানিয়ে তাঁর উত্তরোত্তর সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।

জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক (মহিলা) নির্বাচিত হওয়ায় ভাইটকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিবার, ফুলপুর উপজেলার প্রাথমিক শিক্ষা অঙ্গন এবং তাঁর নিজ এলাকা বালিয়া ইউনিয়নসহ স্থানীয় শিক্ষানুরাগীদের মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে। সহকর্মী, শুভানুধ্যায়ী ও এলাকাবাসী তাঁকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

নিজের অনুভূতি ব্যক্ত করে ফাতেমা আক্তার বলেন, এ স্বীকৃতি আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। শিশুদের কাব কার্যক্রমে আরও সম্পৃক্ত করা এবং শিক্ষার মানোন্নয়নে আন্তরিকতার সঙ্গে কাজ করে যেতে চাই। এজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD