1. admin@mymensinghbarta.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  3. alfialrafi@gmail.com : Rajon :
ফুলপুরে খাল খনন প্রকল্পের ১ কোটি ৫৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও - ময়মনসিংহ বার্তা
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ফুলপুরে খাল খনন প্রকল্পের ১ কোটি ৫৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও ময়মনসিংহে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন ফুলপুরের ফাতেমা আক্তার ফুলপুর মিনি পার্কে নির্দেশনা ও বিলের পরও কাজ হয়নি, ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত ইউএনওর তারাকান্দার ফিলিং স্টেশনে মাপে তেল কম দেওয়ার অভিযোগ,ভ্রাম্যমান আদালতে জরিমানা। ফুলপুর বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা বাংলাদেশ জাতীয়তাবাদী ত্যাগী মূল্যায়ন পরিষদ, ময়মনসিংহ জেলা কমিটিতে স্থান পেয়েছেন ফুলপুরের মোজাম্মেল হক। ফুলপুরে পারিবারিক কলহের জেরে ফাঁসিতে ঝুলে যুবকের আত্মহত্যা ফুলপুরে রাংশা নদী থেকে বাদাম বিক্রেতার মরদেহ উদ্ধার ফুলপুরে এএসআই তানিমুলের নেতৃত্বে এক বছরে ১২৯ মোবাইল উদ্ধার ফুলপুরে ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগ

ফুলপুরে খাল খনন প্রকল্পের ১ কোটি ৫৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

নাজমুল হাসান (রাজন)
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নের জারুল খাল খনন ও বৃক্ষরোপণ প্রকল্পের জন্য বরাদ্দকৃত ১ কোটি ৫৪ লাখ ৫৩ হাজার ৩৮৫ টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়েছে উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির (ইজিপিপি) আওতায় পাঁচ কিলোমিটার খাল খননের জন্য এ অর্থ বরাদ্দ দেওয়া হয়। তবে সরেজমিন পর্যালোচনায় খালটি আগে থেকেই পর্যাপ্ত খনন করা থাকায় নতুন করে খননের প্রয়োজনীয়তা পাওয়া যায়নি। পাশাপাশি নির্ধারিত সময়ে খালে পানি থাকায় প্রকল্পের কাজও বাস্তবায়ন করা সম্ভব হয়নি।
ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইউসুফ বলেন, সরকারি অর্থের অপচয় রোধে অব্যয়িত পুরো অর্থ ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে। ভবিষ্যতে প্রকৃত প্রয়োজন রয়েছে—এমন স্থান যাচাই-বাছাই করে খাল খনন প্রকল্প গ্রহণ করা হবে। সরকারি অর্থের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করাই উপজেলা প্রশাসনের লক্ষ্য।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD