
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাধনা ত্রিপুরা আজ আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। একই সঙ্গে ফুলপুরের সাবেক ইউএনও মোহাম্মদ ইউসুফকে বদলি করা হয়েছে।
যোগদানের পরপরই ইউএনও সাধনা ত্রিপুরা ফুলপুরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি উপজেলার সার্বিক উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময়কালে তিনি ফুলপুরের উন্নয়ন, জনসেবা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। সাংবাদিকরাও নবনিযুক্ত ইউএনওকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।