1. admin@mymensinghbarta.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  3. alfialrafi@gmail.com : Rajon :
সিংহেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান হয়ে উন্নয়নে কাজ করতে চান আলহাজ হাবিবুর রহমান হাবিব - ময়মনসিংহ বার্তা
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
উচ্চশিক্ষার জন্য ফিনল্যান্ডের VAMK-এ ভর্তির গৌরব, স্টুডেন্ট ভিসা পেয়েছেন ফুলপুরের অন্তর ফুলপুরে জামায়াতের মিছিলের স্লোগানের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ফুলপুরে জুলাই বাস্তবায়নের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ফুলপুরের পয়ারীতে খেলোয়াড় তৈরিতে কাজ করছে এডভোকেট সালেহ উদ্দিন স্পোর্টস একাডেমি ডাবল এফসিপিএস অর্জন, ময়মনসিংহের চিকিৎসা জগতে ডাঃ ফখরুজ্জামানের নতুন মাইলফলক ফুলপুরে নবনিযুক্ত ইউএনও সাধনা ত্রিপুরার যোগদান,বদলি হলেন মোহাম্মদ ইউসুফ, সাংবাদিকদের সাথে মতবিনিময় ফুলপুরে খাল খনন প্রকল্পের ১ কোটি ৫৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও ময়মনসিংহে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন ফুলপুরের ফাতেমা আক্তার ফুলপুর মিনি পার্কে নির্দেশনা ও বিলের পরও কাজ হয়নি, ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত ইউএনওর তারাকান্দার ফিলিং স্টেশনে মাপে তেল কম দেওয়ার অভিযোগ,ভ্রাম্যমান আদালতে জরিমানা।

সিংহেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান হয়ে উন্নয়নে কাজ করতে চান আলহাজ হাবিবুর রহমান হাবিব

নাজমুল হাসান রাজন
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ হাবিবুর রহমান হাবিব আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন।

তিনি বলেন, নির্বাচিত হলে সিংহেশ্বর ইউনিয়নের শিক্ষা, স্বাস্থ্যসেবা, রাস্তাঘাট, কৃষি, সামাজিক উন্নয়ন এবং পিছিয়ে থাকা বিভিন্ন খাতের উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন। পাশাপাশি সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে জনগণের প্রত্যাশা পূরণে নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

বর্তমানে তিনি ফুলপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মানুষের সুখ-দুঃখে পাশে থেকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলাই তাঁর লক্ষ্য।

ইতোমধ্যে তিনি সিংহেশ্বর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও ওয়ার্ডে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন, তাদের সমস্যা ও প্রত্যাশার কথা শুনছেন এবং উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরছেন। স্থানীয় বাসিন্দাদের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করে তিনি বলেন, জনগণের আস্থা অর্জন করতে পারলে সিংহেশ্বর ইউনিয়নকে একটি উন্নত, আধুনিক ও সেবামুখী ইউনিয়নে পরিণত করতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD