1. admin@mymensinghbarta.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  3. alfialrafi@gmail.com : Rajon :
ফুলপুরে ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর কয়েক ঘণ্টা আগে ছিল বিষণ্নতাপূর্ণ পোস্ট - ময়মনসিংহ বার্তা
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
উচ্চশিক্ষার জন্য ফিনল্যান্ডের VAMK-এ ভর্তির গৌরব, স্টুডেন্ট ভিসা পেয়েছেন ফুলপুরের অন্তর ফুলপুরে জামায়াতের মিছিলের স্লোগানের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ফুলপুরে জুলাই বাস্তবায়নের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ফুলপুরের পয়ারীতে খেলোয়াড় তৈরিতে কাজ করছে এডভোকেট সালেহ উদ্দিন স্পোর্টস একাডেমি ডাবল এফসিপিএস অর্জন, ময়মনসিংহের চিকিৎসা জগতে ডাঃ ফখরুজ্জামানের নতুন মাইলফলক ফুলপুরে নবনিযুক্ত ইউএনও সাধনা ত্রিপুরার যোগদান,বদলি হলেন মোহাম্মদ ইউসুফ, সাংবাদিকদের সাথে মতবিনিময় ফুলপুরে খাল খনন প্রকল্পের ১ কোটি ৫৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও ময়মনসিংহে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন ফুলপুরের ফাতেমা আক্তার ফুলপুর মিনি পার্কে নির্দেশনা ও বিলের পরও কাজ হয়নি, ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত ইউএনওর তারাকান্দার ফিলিং স্টেশনে মাপে তেল কম দেওয়ার অভিযোগ,ভ্রাম্যমান আদালতে জরিমানা।

ফুলপুরে ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর কয়েক ঘণ্টা আগে ছিল বিষণ্নতাপূর্ণ পোস্ট

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ২৭০ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ফুলপুর উপজেলার আমুয়াকান্দা বাজার এলাকায় নিজ বাসা থেকে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিজয় পালের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) পরিবারের সদস্যরা তাকে বাসার একটি কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে ফুলপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত্যুর কয়েক ঘণ্টা আগে বিজয় পাল সামাজিক যোগাযোগমাধ্যমে বিষণ্নতাপূর্ণ (ডিপ্রেশন-সংক্রান্ত) কয়েকটি পোস্ট করেছিলেন। পারিবারিক কোনো সমস্যার কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে স্থানীয়দের মধ্যে আলোচনা রয়েছে। তবে এ বিষয়ে এখনো পুলিশ বা পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ফুলপুর থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD