
ময়মনসিংহের ফুলপুর উপজেলার কাজিয়াকান্দা এলাকায় নেশারত অবস্থায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
অভিযোগ প্রমাণিত হওয়ায় এবং অভিযুক্ত ব্যক্তি দোষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযানে ফুলপুর থানা পুলিশ সার্বিক সহযোগিতা করে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ফুলপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিকুল ইসলাম।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, “মাদক নির্মূল না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান কঠোর এবং জনস্বার্থে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।”