1. admin@mymensinghbarta.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  3. alfialrafi@gmail.com : Rajon :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ফুলপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: নেশাগ্রস্ত অবস্থায় আটক দুই যুবকের এক বছর করে কারাদণ্ড ফুলপুরে নদীভাঙনের ঝুঁকিতে ধনারভিটা জামে মসজিদ, হুমকিতে তালুকদানা সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুলপুরে ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার, বেশ কিছুদিন ধরে স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের অভিযোগ ফুলপুরে ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর কয়েক ঘণ্টা আগে ছিল বিষণ্নতাপূর্ণ পোস্ট ফুলপুর পৌরসভার উদ্যোগে ঋষি সম্প্রদায়ের ২০ জন মুচিকে নগদ অর্থ ও খাদ্যসহায়তা ফুলপুর পৌরসভার উদ্যোগে ঋষি সম্প্রদায়ের ২০ জন মুচিকে নগদ অর্থ ও খাদ্যসহায়তা ফুলপুর পৌরসভার উদ্যোগে ঋষি সম্প্রদায়ের ২০ জন মুচিকে নগদ অর্থ ও খাদ্যসহায়তা ফুলপুর পৌরসভার উদ্যোগে ঋষি সম্প্রদায়ের ২০ মুচিকে নগদ অর্থ ও খাদ্যসহায়তা ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কাউন্সিলের মাধ্যমে দল পুনর্গঠন করবে বিএনপি

ফুলপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: নেশাগ্রস্ত অবস্থায় আটক দুই যুবকের এক বছর করে কারাদণ্ড

নাজমুল হাসান রাজন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ফুলপুর উপজেলার শেরপুর রোড এলাকায় নেশাগ্রস্ত অবস্থায় দুই যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালত। পরে অভিযোগ প্রমাণিত হওয়ায় এবং অভিযুক্তরা আদালতে দোষ স্বীকার করায় তাদের প্রত্যেককে ১ বছর বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন শেরপুর রোড এলাকার মোবারক হোসেন ডন এবং গোদারিয়া এলাকার নাজমুল হক। রায় ঘোষণার পর তাদের ময়মনসিংহ আদালতে প্রেরণ করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন ফুলপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুল ইসলাম। এ সময় ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ ফিরোজ হোসেন ও থানা পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। মাদকসেবন ও মাদক-সংশ্লিষ্ট অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD