1. admin@mymensinghbarta.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  3. alfialrafi@gmail.com : Rajon :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলপুরে নেশারত অবস্থায় আটক, এক মাসের কারাদণ্ড ফুলপুরে জুলাই শহীদ দিবস- ২০২৬ পালিত ফুলপুরে সাপের কামড়ে মসজিদের ইমামের মৃত্যু ফুলপুর পৌরসভা নির্বাচনে অংশ নিতে চান ব্যবসায়ী এম. এইচ. ইউসুফ ফুলপুরে মাদক সেবনের দায়ে যুবকের এক বছরের কারাদণ্ড ফুলপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: নেশাগ্রস্ত অবস্থায় আটক দুই যুবকের এক বছর করে কারাদণ্ড ফুলপুরে নদীভাঙনের ঝুঁকিতে ধনারভিটা জামে মসজিদ, হুমকিতে তালুকদানা সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুলপুরে ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার, বেশ কিছুদিন ধরে স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের অভিযোগ ফুলপুরে ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর কয়েক ঘণ্টা আগে ছিল বিষণ্নতাপূর্ণ পোস্ট ফুলপুর পৌরসভার উদ্যোগে ঋষি সম্প্রদায়ের ২০ জন মুচিকে নগদ অর্থ ও খাদ্যসহায়তা

ফুলপুর পৌরসভা নির্বাচনে অংশ নিতে চান ব্যবসায়ী এম. এইচ. ইউসুফ

নাজমুল হাসান রাজন
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ফুলপুর পৌরসভার আগামী নির্বাচনে পুনরায় অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও আমুয়াকান্দা বাজারের কৃতি সন্তান এম. এইচ. ইউসুফ। তিনি নির্বাচিত হলে পৌরবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রেখে অবশিষ্ট উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের অঙ্গীকার করেন।
এম. এইচ. ইউসুফ বলেন, ফুলপুর পৌরসভার যেসব উন্নয়নমূলক কাজ এখনো সম্পন্ন হয়নি, সেগুলো দ্রুত বাস্তবায়নে তিনি কাজ করবেন। পাশাপাশি মাদকাসক্তি নির্মূলে কার্যকর উদ্যোগ গ্রহণ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে বিভিন্ন কর্মসূচি গ্রহণের পরিকল্পনার কথাও জানান।
তিনি আরও বলেন, ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
তিনি পৌরবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করে বলেন, জনগণের আস্থা ও ভালোবাসা নিয়ে তিনি একটি আধুনিক, পরিচ্ছন্ন ও উন্নত ফুলপুর পৌরসভা গড়ে তুলতে কাজ করতে চান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD