1. admin@mymensinghbarta.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  3. alfialrafi@gmail.com : Rajon :
ইন্টারন্যাশনাল প্রেস ফ্রিডম অ্যাওয়ার্ড পেলেন শহিদুল আলম - ময়মনসিংহ বার্তা
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ফুলপুরে ব্রাইট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে কম্পিউটার অপারেশন লেভেল-৩ অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত ফুলপুর থানা পরিদর্শনে পুলিশ সুপার কামরুল হাসান, পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় উচ্চশিক্ষার জন্য ফিনল্যান্ডের VAMK-এ ভর্তির গৌরব, স্টুডেন্ট ভিসা পেয়েছেন ফুলপুরের অন্তর ফুলপুরে জামায়াতের মিছিলের স্লোগানের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ফুলপুরে জুলাই বাস্তবায়নের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ফুলপুরের পয়ারীতে খেলোয়াড় তৈরিতে কাজ করছে এডভোকেট সালেহ উদ্দিন স্পোর্টস একাডেমি ডাবল এফসিপিএস অর্জন, ময়মনসিংহের চিকিৎসা জগতে ডাঃ ফখরুজ্জামানের নতুন মাইলফলক ফুলপুরে নবনিযুক্ত ইউএনও সাধনা ত্রিপুরার যোগদান,বদলি হলেন মোহাম্মদ ইউসুফ, সাংবাদিকদের সাথে মতবিনিময় ফুলপুরে খাল খনন প্রকল্পের ১ কোটি ৫৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও ময়মনসিংহে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন ফুলপুরের ফাতেমা আক্তার

ইন্টারন্যাশনাল প্রেস ফ্রিডম অ্যাওয়ার্ড পেলেন শহিদুল আলম

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ১৪৩ বার পড়া হয়েছে

সাংবাদিকতায় সাহসী ভূমিকার জন্য চলতি বছর ইন্টারন্যাশনাল প্রেস ফ্রিডম অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশের আলোকচিত্রী শহিদুল আলম। তিনি ছাড়াও বিভিন্ন দেশের আরও তিনজন সাংবাদিক এই অ্যাওয়ার্ড পেয়েছেন।

বাংলাদেশ, ইরান, নাইজেরিয়া ও রাশিয়ার চার সাংবাদিককে তাদের সাহসীকতার জন্য এই পুরস্কারে ভূষিত করা হয়েছে। সোমবার ওই চার সাহসী সাংবাদিকের নাম ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের দ্য কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে)।

সিপিজে এক বিবৃতিতে জানিয়েছে যে, ওই সাংবাদিকদের প্রত্যেকেই নিজেদের প্রতিবেদনের জন্য গ্রেফতার হয়েছেন বা তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

শহিদুল আলম ছাড়াও বাকি যারা পুরস্কার পেয়েছেন তারা হলেন- ইরানের মোহাম্মদ মোসায়েদ, নাইজেরিয়ার দাপো ওলোরুনিওমি এবং রাশিয়ার সেভেতলানা প্রোকোপেভা।

চলতি বছরের নভেম্বরে সিপিজে আয়োজিত অনুষ্ঠানে তাদেরকে পুরস্কার প্রদান করা হবে। ওপেন সোসাইটি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট প্যাট্রিক গ্যাসপার্ড এই অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন। তবে এ বছর করোনা মহামারির কারণে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অনুষ্ঠান পরিচালনা করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD