1. admin@mymensinghbarta.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  3. alfialrafi@gmail.com : Rajon :
ফুলপুরে জুলাই শহীদ দিবস- ২০২৬ পালিত - ময়মনসিংহ বার্তা
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলপুরে পারিবারিক কলহের জেরে ফাঁসিতে ঝুলে যুবকের আত্মহত্যা ফুলপুরে রাংশা নদী থেকে বাদাম বিক্রেতার মরদেহ উদ্ধার ফুলপুরে এএসআই তানিমুলের নেতৃত্বে এক বছরে ১২৯ মোবাইল উদ্ধার ফুলপুরে ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগ তারাকান্দায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করলেন এমপি মুফতি মুহাম্মদুল্লাহ ফুলপুরে মাদক সেবনের দায়ে এক ব্যক্তির কারাদণ্ড ফুলপুরে ২০০ তালগাছের চারা রোপণ ফুলপুর বাসস্ট্যান্ড-আমুয়াকান্দা মোড়ের মধ্যবর্তী দুই ব্রিজে নেই পর্যাপ্ত আলো, বাড়ছে জনদুর্ভোগ ফুলপুরে আদালতের রায়ে অবৈধ দখলদার উচ্ছেদ, প্রকৃত মালিককে ৮ শতাংশ জমি বুঝিয়ে দিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফুলপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

ফুলপুরে জুলাই শহীদ দিবস- ২০২৬ পালিত

নাজমুল হাসান রাজন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ১৬৯ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস ২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌরসভার আমুয়াকান্দা মোড়ে শহীদ সাইফুল স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইউসুফ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিকুল ইসলাম, ফুলপুর থানার অফিসার ইনচার্জ ফিরোজ হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব ছিদ্দিকুর রহমান, পৌর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, আহত ও শহীদ জুলাই যোদ্ধা পরিবারের সদস্যবৃন্দসহ জুলাই যোদ্ধারা। আরোও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নাদিয়া ফেরদৌসী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেগম শাহিন, সমাজসেবা কর্মকর্তা সিহাব উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা আরমানা হক, উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক একেএম সিরাজুল হক, ওয়াজেদুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা সভাপতি আজিম উদ্দিন জামালীসহ যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক, কৃষকদল ও শ্রমিক দলের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার পরিতোষ সূত্রধর।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD