
ময়মনসিংহের ফুলপুরের মেধাবী শিক্ষার্থী মোঃ আজমাইন মাহতাব অন্তর আন্তর্জাতিক উচ্চশিক্ষায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন। IELTS পরীক্ষায় ৬.৫ ব্যান্ড স্কোর অর্জনের পর তিনি ফিনল্যান্ডের Vaasa University of Applied Sciences (VAMK)-এ ভর্তির সুযোগ লাভ করেন। একই সঙ্গে তিনি ফিনল্যান্ডের স্টুডেন্ট ভিসাও পেয়েছেন। শিগগিরই উচ্চশিক্ষা গ্রহণের উদ্দেশ্যে তিনি ফিনল্যান্ডে যাত্রা করবেন।
VAMK-এর ভর্তি প্রক্রিয়ায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে থাকেন। তাদের মধ্য থেকে নির্বাচিত ৫০ জন মেধাবী শিক্ষার্থীর তালিকায় স্থান করে নিয়েছেন আজমাইন মাহতাব অন্তর। অন্তর VAMK-এ Bachelor of Healthcare বিষয়ে অধ্যয়ন করবে এবং স্কলারশিপও অর্জন করেছেন।
আজমাইন মাহতাব অন্তর সিংহেশ্বর ইউনিয়নের হরিরামপুর গ্রামের মরহুম আব্দুস সামাদ ব্যাপারীর নাতি এবং রফিকুল ইসলাম টিটুর জ্যেষ্ঠ পুত্র তার এই অর্জনে পরিবার ও স্বজনদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
উচ্চশিক্ষা সফলভাবে সম্পন্ন করে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করতে সকলের দোয়া চেয়েছেন।