1. admin@mymensinghbarta.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  3. alfialrafi@gmail.com : Rajon :
তারাকান্দার ফিলিং স্টেশনে মাপে তেল কম দেওয়ার অভিযোগ,ভ্রাম্যমান আদালতে জরিমানা। - ময়মনসিংহ বার্তা
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলপুরে ব্রাইট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে কম্পিউটার অপারেশন লেভেল-৩ অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত ফুলপুর থানা পরিদর্শনে পুলিশ সুপার কামরুল হাসান, পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় উচ্চশিক্ষার জন্য ফিনল্যান্ডের VAMK-এ ভর্তির গৌরব, স্টুডেন্ট ভিসা পেয়েছেন ফুলপুরের অন্তর ফুলপুরে জামায়াতের মিছিলের স্লোগানের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ফুলপুরে জুলাই বাস্তবায়নের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ফুলপুরের পয়ারীতে খেলোয়াড় তৈরিতে কাজ করছে এডভোকেট সালেহ উদ্দিন স্পোর্টস একাডেমি ডাবল এফসিপিএস অর্জন, ময়মনসিংহের চিকিৎসা জগতে ডাঃ ফখরুজ্জামানের নতুন মাইলফলক ফুলপুরে নবনিযুক্ত ইউএনও সাধনা ত্রিপুরার যোগদান,বদলি হলেন মোহাম্মদ ইউসুফ, সাংবাদিকদের সাথে মতবিনিময় ফুলপুরে খাল খনন প্রকল্পের ১ কোটি ৫৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও ময়মনসিংহে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন ফুলপুরের ফাতেমা আক্তার

তারাকান্দার ফিলিং স্টেশনে মাপে তেল কম দেওয়ার অভিযোগ,ভ্রাম্যমান আদালতে জরিমানা।

নাজমুল হাসান (রাজন)
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ১৯৬ বার পড়া হয়েছে

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বিভিন্ন ফুয়েল স্টেশনে মোবাইল কোর্ট পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। অভিযানে একটি ফিলিং স্টেশনে জ্বালানির পরিমাপে অনিয়ম পাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই ২০২৬) দুপুর ২টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. নাজমুস ছালেহীনের নেতৃত্বে তারাকান্দা উপজেলার মেসার্স চৌধুরী ফিলিং স্টেশন এবং মেসার্স জামান ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেয় বিএসটিআই, বিভাগীয় কার্যালয়, ময়মনসিংহ।
অভিযানে দেখা যায়, মেসার্স চৌধুরী ফিলিং স্টেশনে প্রতি ১০ লিটার পেট্রোলে ২০০ মিলিলিটার এবং প্রতি ১০ লিটার ডিজেলে ৩৬০ মিলিলিটার কম দেওয়া হচ্ছিল। এ অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে সতর্কতামূলকভাবে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে আগামী তিন দিনের মধ্যে ফুয়েল ডিসপেনসারের ক্যালিব্রেশন সঠিক করার নির্দেশনা দেওয়া হয়েছে।
অন্যদিকে, মেসার্স জামান ফিলিং স্টেশনে তেলের পরিমাপ শতভাগ সঠিক পাওয়া যায়। এ জন্য প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানো হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD