
ময়মনসিংহের ফুলপুর বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে তিন প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ দুপুর ১টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সঠিক কাগজপত্র না থাকায় মক্কা স্টোরকে ৫ হাজার টাকা এবং সাবিল মেশিনারিজকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নষ্ট দই বিক্রির অভিযোগে আল সৌদিয়া হোটেলকে আরও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার ওপর দোকান বসিয়ে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা দোকানগুলোও সরিয়ে দেওয়া হয়।
অভিযানে ফুলপুর থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন