1. admin@mymensinghbarta.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  3. alfialrafi@gmail.com : Rajon :
ফুলপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস - ময়মনসিংহ বার্তা
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ফুলপুর থানা পরিদর্শনে পুলিশ সুপার কামরুল হাসান, পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় উচ্চশিক্ষার জন্য ফিনল্যান্ডের VAMK-এ ভর্তির গৌরব, স্টুডেন্ট ভিসা পেয়েছেন ফুলপুরের অন্তর ফুলপুরে জামায়াতের মিছিলের স্লোগানের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ফুলপুরে জুলাই বাস্তবায়নের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ফুলপুরের পয়ারীতে খেলোয়াড় তৈরিতে কাজ করছে এডভোকেট সালেহ উদ্দিন স্পোর্টস একাডেমি ডাবল এফসিপিএস অর্জন, ময়মনসিংহের চিকিৎসা জগতে ডাঃ ফখরুজ্জামানের নতুন মাইলফলক ফুলপুরে নবনিযুক্ত ইউএনও সাধনা ত্রিপুরার যোগদান,বদলি হলেন মোহাম্মদ ইউসুফ, সাংবাদিকদের সাথে মতবিনিময় ফুলপুরে খাল খনন প্রকল্পের ১ কোটি ৫৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও ময়মনসিংহে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন ফুলপুরের ফাতেমা আক্তার ফুলপুর মিনি পার্কে নির্দেশনা ও বিলের পরও কাজ হয়নি, ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত ইউএনওর

ফুলপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

নাজমুল হাসান রাজন
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ফুলপুরে মৎস্যসম্পদ রক্ষা ও জলজ প্রাণীর প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
সোমবার (২০ জুলাই) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে সদর ইউনিয়নের রওয়ার বিল ও নওগাঁ ব্রিজসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ।
অভিযানকালে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ ধারায় ৫০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ও ৫টি কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জাল উপজেলা পরিষদ প্রাঙ্গণে এনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। উদ্ধার হওয়া জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ১০ হাজার টাকা।
অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. উজ্জল হোসেন, গ্রাম পুলিশ সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ বলেন, “মৎস্যসম্পদ সংরক্ষণ এবং জলজ প্রাণীর নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নিষিদ্ধ জালের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD