
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় মাদক সেবন এবং মাদক সেবনের পর উচ্ছৃঙ্খল আচরণের দায়ে এক যুবককে এক বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৫ জুলাই) উপজেলার পয়ারী ইউনিয়নে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত ব্যক্তি হলেন পয়ারী ইউনিয়নের মো. সম্রাট (২৪), পিতা: মো. আবু তাহের।
ভ্রাম্যমাণ আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে আদায়কৃত অর্থদণ্ড তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ। এ সময় ফুলপুর থানা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে।