1. admin@mymensinghbarta.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  3. alfialrafi@gmail.com : Rajon :
ডাবল এফসিপিএস অর্জন, ময়মনসিংহের চিকিৎসা জগতে ডাঃ ফখরুজ্জামানের নতুন মাইলফলক - ময়মনসিংহ বার্তা
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
উচ্চশিক্ষার জন্য ফিনল্যান্ডের VAMK-এ ভর্তির গৌরব, স্টুডেন্ট ভিসা পেয়েছেন ফুলপুরের অন্তর ফুলপুরে জামায়াতের মিছিলের স্লোগানের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ফুলপুরে জুলাই বাস্তবায়নের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ফুলপুরের পয়ারীতে খেলোয়াড় তৈরিতে কাজ করছে এডভোকেট সালেহ উদ্দিন স্পোর্টস একাডেমি ডাবল এফসিপিএস অর্জন, ময়মনসিংহের চিকিৎসা জগতে ডাঃ ফখরুজ্জামানের নতুন মাইলফলক ফুলপুরে নবনিযুক্ত ইউএনও সাধনা ত্রিপুরার যোগদান,বদলি হলেন মোহাম্মদ ইউসুফ, সাংবাদিকদের সাথে মতবিনিময় ফুলপুরে খাল খনন প্রকল্পের ১ কোটি ৫৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও ময়মনসিংহে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন ফুলপুরের ফাতেমা আক্তার ফুলপুর মিনি পার্কে নির্দেশনা ও বিলের পরও কাজ হয়নি, ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত ইউএনওর তারাকান্দার ফিলিং স্টেশনে মাপে তেল কম দেওয়ার অভিযোগ,ভ্রাম্যমান আদালতে জরিমানা।

ডাবল এফসিপিএস অর্জন, ময়মনসিংহের চিকিৎসা জগতে ডাঃ ফখরুজ্জামানের নতুন মাইলফলক

নাজমুল হাসান (রাজন)
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ১৪২ বার পড়া হয়েছে

ময়মনসিংহ অঞ্চলের চিকিৎসা জগতে নতুন মাইলফলক সৃষ্টি করেছেন ডাঃ মোঃ ফখরুজ্জামান। তিনি দ্বিতীয়বারের মতো FCPS ডিগ্রি অর্জন করে ডাবল FCPS চিকিৎসক হিসেবে গৌরব অর্জন করেছেন।

সম্প্রতি অনুষ্ঠিত জুলাই ২০২৬ সেশনের পেশাগত পরীক্ষায় সাফল্য অর্জনের মাধ্যমে তিনি বৃহত্তর ময়মনসিংহের প্রথম চিকিৎসক হিসেবে হেপাটোলজি (লিভার) বিষয়ে FCPS ডিগ্রি লাভ করেছেন বলে জানা গেছে। এর আগে তিনি মেডিসিন বিষয়ে FCPS ডিগ্রি সম্পন্ন করেন।

ডাঃ মোঃ ফখরুজ্জামান MBBS, BCS (স্বাস্থ্য), FCPS (Medicine), FCPS (Hepatology) ও MACP (আমেরিকা) ডিগ্রিধারী। তিনি বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের লিভার বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ডাঃ মোঃ ফখরুজ্জামানের বাড়ি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার পাগুলি গ্রামে। তাঁর এ অসামান্য অর্জনে পরিবার, স্বজন, চিকিৎসক মহল ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে। স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন এবং তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD