1. admin@mymensinghbarta.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  3. alfialrafi@gmail.com : Rajon :
ফুলপুরে পৃথক অভিযানে ১ কেজি গাঁজাসহ তিনজন গ্রেপ্তার - ময়মনসিংহ বার্তা
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
উচ্চশিক্ষার জন্য ফিনল্যান্ডের VAMK-এ ভর্তির গৌরব, স্টুডেন্ট ভিসা পেয়েছেন ফুলপুরের অন্তর ফুলপুরে জামায়াতের মিছিলের স্লোগানের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ফুলপুরে জুলাই বাস্তবায়নের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ফুলপুরের পয়ারীতে খেলোয়াড় তৈরিতে কাজ করছে এডভোকেট সালেহ উদ্দিন স্পোর্টস একাডেমি ডাবল এফসিপিএস অর্জন, ময়মনসিংহের চিকিৎসা জগতে ডাঃ ফখরুজ্জামানের নতুন মাইলফলক ফুলপুরে নবনিযুক্ত ইউএনও সাধনা ত্রিপুরার যোগদান,বদলি হলেন মোহাম্মদ ইউসুফ, সাংবাদিকদের সাথে মতবিনিময় ফুলপুরে খাল খনন প্রকল্পের ১ কোটি ৫৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও ময়মনসিংহে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন ফুলপুরের ফাতেমা আক্তার ফুলপুর মিনি পার্কে নির্দেশনা ও বিলের পরও কাজ হয়নি, ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত ইউএনওর তারাকান্দার ফিলিং স্টেশনে মাপে তেল কম দেওয়ার অভিযোগ,ভ্রাম্যমান আদালতে জরিমানা।

ফুলপুরে পৃথক অভিযানে ১ কেজি গাঁজাসহ তিনজন গ্রেপ্তার

নাজমুল হাসান রাজন
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ফুলপুরে পুলিশের পৃথক অভিযানে ১ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৯ জুলাই) রাতে উপজেলার ঠাকুর বাখাই (সর্চাপুর) বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে মো. শাহ আলম (৩২)-এর কাছ থেকে ২০০ গ্রাম এবং মো. আবু ইউসুফ (২৩)-এর কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পরে গ্রেপ্তার দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে গোদারিয়া এলাকায় সাজন ওরফে রাজন ওরফে দোলনের (২৪) বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। এ সময় ঘরের খাটের নিচে কালো পলিথিনে মোড়ানো দুটি পুটলি থেকে আরও ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পৃথক দুটি অভিযানে মোট ১ কেজি গাঁজা উদ্ধার এবং তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন, উদ্ধার হওয়া গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার তিনজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD