1. admin@mymensinghbarta.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  3. alfialrafi@gmail.com : Rajon :
ফুলপুরে নদীভাঙনের ঝুঁকিতে ধনারভিটা জামে মসজিদ, হুমকিতে তালুকদানা সরকারি প্রাথমিক বিদ্যালয় - ময়মনসিংহ বার্তা
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ফুলপুরে ব্রাইট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে কম্পিউটার অপারেশন লেভেল-৩ অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত ফুলপুর থানা পরিদর্শনে পুলিশ সুপার কামরুল হাসান, পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় উচ্চশিক্ষার জন্য ফিনল্যান্ডের VAMK-এ ভর্তির গৌরব, স্টুডেন্ট ভিসা পেয়েছেন ফুলপুরের অন্তর ফুলপুরে জামায়াতের মিছিলের স্লোগানের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ফুলপুরে জুলাই বাস্তবায়নের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ফুলপুরের পয়ারীতে খেলোয়াড় তৈরিতে কাজ করছে এডভোকেট সালেহ উদ্দিন স্পোর্টস একাডেমি ডাবল এফসিপিএস অর্জন, ময়মনসিংহের চিকিৎসা জগতে ডাঃ ফখরুজ্জামানের নতুন মাইলফলক ফুলপুরে নবনিযুক্ত ইউএনও সাধনা ত্রিপুরার যোগদান,বদলি হলেন মোহাম্মদ ইউসুফ, সাংবাদিকদের সাথে মতবিনিময় ফুলপুরে খাল খনন প্রকল্পের ১ কোটি ৫৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও ময়মনসিংহে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন ফুলপুরের ফাতেমা আক্তার

ফুলপুরে নদীভাঙনের ঝুঁকিতে ধনারভিটা জামে মসজিদ, হুমকিতে তালুকদানা সরকারি প্রাথমিক বিদ্যালয়

নাজমুল হাসান রাজন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ২৮৬ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নে নদীভাঙন নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে। ভাঙনের তীব্র ঝুঁকিতে রয়েছে ধনারভিটা জামে মসজিদ। পাশাপাশি তালুকদানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ও হুমকির মুখে থাকায় উদ্বেগে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।
সোমবার (১৩ জুলাই) বন্যাকবলিত এলাকা পরিদর্শনের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইউসুফ এবং সহকারী কমিশনার (ভূমি) ও ফুলপুর পৌর প্রশাসক মো. শফিকুল ইসলাম ধনারভিটা জামে মসজিদ ও তালুকদানা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় তারা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নদীভাঙনের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন।
পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ বলেন, নদীভাঙনের ঝুঁকিতে থাকা স্থানগুলো চিহ্নিত করা হয়েছে। ক্ষয়ক্ষতি এড়াতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশনা দেওয়া হয়েছে।
ময়মনসিংহ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপসহকারী প্রকৌশলী মো. ইমরান হোসেন জানান, তালুকদানা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় গত বছর প্রতিরক্ষামূলক কাজ করা হয়েছিল। ফলে সেখানে বর্তমানে বড় ধরনের ঝুঁকি নেই। তবে ধনারভিটা জামে মসজিদটি নদীভাঙনের উচ্চ ঝুঁকিতে রয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে এবং সরকারি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর দ্রুত প্রতিরক্ষা কাজ শুরু করা হবে।
এদিকে বর্ষা মৌসুমে নদীর অব্যাহত ভাঙনে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। গুরুত্বপূর্ণ ধর্মীয় প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠান রক্ষায় জরুরি ভিত্তিতে স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD