1. admin@mymensinghbarta.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  3. alfialrafi@gmail.com : Rajon :
বাংলাদেশে প্রতি ৫ টেস্টে ১ জন শনাক্ত - ময়মনসিংহ বার্তা
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ফুলপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, হক অটোস হোন্ডার র‍্যালি ও হেলমেট বিতরণ ফুলপুরে সুজুকি মার্টে ২৫০ সিসির নতুন বাইক ‘V-STROM SX 250’ উদ্বোধন ফুলপুর পৌরসভার মেয়র পদে আলোচনায় রকিবুল হাসান সোহেল ফুলপুরে ভিডিপি দলনেতার নিজস্ব অর্থায়নে বৃক্ষরোপণ Ghghhb ফুলপুরে ব্রাইট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে কম্পিউটার অপারেশন লেভেল-৩ অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত ফুলপুর থানা পরিদর্শনে পুলিশ সুপার কামরুল হাসান, পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় উচ্চশিক্ষার জন্য ফিনল্যান্ডের VAMK-এ ভর্তির গৌরব, স্টুডেন্ট ভিসা পেয়েছেন ফুলপুরের অন্তর ফুলপুরে জামায়াতের মিছিলের স্লোগানের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ফুলপুরে জুলাই বাস্তবায়নের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বাংলাদেশে প্রতি ৫ টেস্টে ১ জন শনাক্ত

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২০
  • ৯৪ বার পড়া হয়েছে

বাংলাদেশে এখন পর্যন্ত যত টেস্ট করা হয়েছে, তাতে প্রতি পাঁচটি নমুনায় প্রায় একজন ব্যক্তি কভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।

সরকারি তথ্য অনুযায়ী, বাংলাদেশে এখন পর্যন্ত ১ লাখ ৯৯ হাজার ৩৫৭ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। বিপরীতে মোট পরীক্ষা করা হয়েছে, ১০ লাখ ৬ হাজার ৭৯১টি নমুনা। এই হিসাবে প্রতি পাঁচটি নমুনার প্রায় একটিতে কভিড-১৯ পাওয়া যাচ্ছে।

শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন ভাইরাসে আক্রান্ত আরও ৫১ জনের মৃত্যু হয়েছে। তাতে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২ হাজার ৫৪৭ জন।

গত এক দিনে আরও ৩ হাজার ৩৪ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

আইইডিসিআরের ‘অনুমিত’ হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৭৬২ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ১ লাখ ৮ হাজার ৭২৫ জন হয়েছে।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী, শুক্রবার বিকাল পাঁচটা পর্যন্ত গোটা পৃথিবীতে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৩৯ লাখ ৭৭ হাজার ৫৩৫ জন। নতুন এই রোগটি থেকে মোট সুস্থ হয়েছেন ৮৩ লাখ ৪ হাজার ৩১২ জন। মারা গেছেন ৫ লাখ ৯৩ হাজার ৪৩৮ জন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD