1. admin@mymensinghbarta.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  3. alfialrafi@gmail.com : Rajon :
দোয়া চেয়েছেন জোবাইদা রকরোনা আক্রান্ত বড় বোন শাহীনালন্ডনে অবস্থানরত - ময়মনসিংহ বার্তা
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ফুলপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, হক অটোস হোন্ডার র‍্যালি ও হেলমেট বিতরণ ফুলপুরে সুজুকি মার্টে ২৫০ সিসির নতুন বাইক ‘V-STROM SX 250’ উদ্বোধন ফুলপুর পৌরসভার মেয়র পদে আলোচনায় রকিবুল হাসান সোহেল ফুলপুরে ভিডিপি দলনেতার নিজস্ব অর্থায়নে বৃক্ষরোপণ Ghghhb ফুলপুরে ব্রাইট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে কম্পিউটার অপারেশন লেভেল-৩ অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত ফুলপুর থানা পরিদর্শনে পুলিশ সুপার কামরুল হাসান, পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় উচ্চশিক্ষার জন্য ফিনল্যান্ডের VAMK-এ ভর্তির গৌরব, স্টুডেন্ট ভিসা পেয়েছেন ফুলপুরের অন্তর ফুলপুরে জামায়াতের মিছিলের স্লোগানের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ফুলপুরে জুলাই বাস্তবায়নের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দোয়া চেয়েছেন জোবাইদা রকরোনা আক্রান্ত বড় বোন শাহীনালন্ডনে অবস্থানরত

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০
  • ১৯৯ বার পড়া হয়েছে

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে স্ত্রী ডা. জোবাইদা রহমানের বড় বোন শাহীনা জামান বিন্দু করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

দেশ রূপান্তরকে এ কথা জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, গত কয়েকদিন ধরে শাহীনা জামানের জ্বর একশো’র ওপরে থাকছে।

স্যাচুরেশন লেবেল ৮৫। তাকে অক্সিজেন দিতে হচ্ছে। খুবই দুর্বল হয়ে পড়েছেন। সুস্থতার জন্য তিনি দেশবাসীর দোয়া চেয়েছেন।

জানা গেছে, গত ৭ জুলাই করোনাভাইরাস টেস্ট করালে শাহীনা জামানের কভিড পজিটিভ আসে। করোনা আক্রান্ত হওয়ার পর প্রথমে বাসায় কোয়ারেন্টাইনে ছিলেন। পরে অবস্থার অবনতি হলে তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

ডা. জাহিদ বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশে শাহীনা জামানকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সার্বক্ষণিক তার খোঁজ-খবর নিচ্ছেন।

লন্ডন থেকে ছোট বোন ডা. জোবাইদা রহমানও শাহীনা জামানের চিকিৎসার খোঁজ-খবর নিচ্ছেন বলে জানান তিনি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD