1. admin@mymensinghbarta.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  3. alfialrafi@gmail.com : Rajon :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ফুলপুরে নদীভাঙনের ঝুঁকিতে ধনারভিটা জামে মসজিদ, হুমকিতে তালুকদানা সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুলপুরে ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার, বেশ কিছুদিন ধরে স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের অভিযোগ ফুলপুরে ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর কয়েক ঘণ্টা আগে ছিল বিষণ্নতাপূর্ণ পোস্ট ফুলপুর পৌরসভার উদ্যোগে ঋষি সম্প্রদায়ের ২০ জন মুচিকে নগদ অর্থ ও খাদ্যসহায়তা ফুলপুর পৌরসভার উদ্যোগে ঋষি সম্প্রদায়ের ২০ জন মুচিকে নগদ অর্থ ও খাদ্যসহায়তা ফুলপুর পৌরসভার উদ্যোগে ঋষি সম্প্রদায়ের ২০ জন মুচিকে নগদ অর্থ ও খাদ্যসহায়তা ফুলপুর পৌরসভার উদ্যোগে ঋষি সম্প্রদায়ের ২০ মুচিকে নগদ অর্থ ও খাদ্যসহায়তা ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কাউন্সিলের মাধ্যমে দল পুনর্গঠন করবে বিএনপি দুর্নীতির নথি সংগ্রহে স্বাস্থ্য অধিদপ্তরে দুদকের দল

এমাজউদ্দীন আহমদ মৃদুভাষী ও সৌজন্য বোধসম্পন্ন ছিলেন: ঢাবি ভিসি

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ১৩ বার পড়া হয়েছে

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য ও রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক এমাজউদ্দীন আহমদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য মো. আখতারুজ্জামান।

তিনি এক শোক বার্তায় বলেন, বয়োজ্যেষ্ঠ শিক্ষাবিদ এমাজউদ্দীন আহমদ ছিলেন মৃদুভাষী ও সৌজন্য বোধসম্পন্ন ব্যক্তিত্বের অধিকারী। তার মৃত্যুতে জাতি একজন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী ও শিক্ষাবিদকে হারাল।

গণমাধ্যমে পাঠানো শোক বার্তায় তিনি বলেন, একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক এমাজউদ্দীন আহমদ ছিলেন একজন প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী ও রাজনৈতিক বিশ্লেষক।

দেশের রাষ্ট্রচিন্তা, সমাজব্যবস্থা, গণতন্ত্র প্রভৃতি বিষয়ে তিনি বহু গ্রন্থ রচনা করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে দীর্ঘকাল শিক্ষকতা ছাড়াও তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্য, প্রক্টরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

প্রয়াত এমাজউদ্দীন আহমদের আত্মার শান্তি ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান উপাচার্য মো. আখতারুজ্জামান।

অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ শুক্রবার ভোর পৌনে ৬টায় রাজধানীর ল্যাবএইড হাসাপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র-আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD