
ফুলপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন, ইউএনও বরাবর স্মারকলিপি
ময়মনসিংহের ফুলপুরে ঠাকুর বাখাই ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল সরকারের বিরুদ্ধে অভিযোগ ও মব সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সামনে বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও মব সৃষ্টির প্রতিবাদ জানান। তারা সংশ্লিষ্ট ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি প্রদান করেন।
উল্লেখ্য, গত ১৫ নভেম্বর বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল লতিফের ব্যক্তিগত ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ার অভিযোগকে কেন্দ্র করে বিদ্যালয়ে উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনায় কিছু শিক্ষার্থীরা অভিযুক্ত দুই শিক্ষকের পদত্যাগ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্কুল শাটডাউন ঘোষণা করে।