
ময়মনসিংহের ফুলপুরে শেরপুর রোডে অবস্থিত সুজুকি মার্টে সুজুকির নতুন মডেলের ২৫০ সিসির মোটরসাইকেল ‘V-STROM SX 250’-এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় কেক কেটে আনুষ্ঠানিকভাবে বাইকটির উদ্বোধন করা হয়।
আধুনিক প্রযুক্তি ও আকর্ষণীয় ডিজাইনের এই মোটরসাইকেলটি পাহাড়ি পথসহ বিভিন্ন ধরনের সড়কে চলাচলের উপযোগী করে তৈরি করা হয়েছে।
বাইকটির নির্ধারিত মূল্য ৪ লাখ ৪৯ হাজার ৯৫০ টাকা। তবে আগামী ৩১ অক্টোবরের মধ্যে বুকিং দিলে ক্রেতারা পাবেন ২০ হাজার টাকা মূল্যছাড়।
নতুন মডেলের এই মোটরসাইকেলটি স্থানীয় বাইকপ্রেমীদের মধ্যে আগ্রহ সৃষ্টি করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।