
ময়মনসিংহের ফুলপুরে ব্রাইট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে কম্পিউটার অপারেশন লেভেল-৩-এর অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) সকাল ৯টা থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অথরিটি (NSDA)-এর নিবন্ধিত প্রতিষ্ঠান ব্রাইট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে এ অ্যাসেসমেন্ট কার্যক্রম শুরু হয়।
অ্যাসেসমেন্ট গ্রহণ করেন NSDA-এর প্রতিনিধি। এ সময় জেলা প্রশাসকের প্রতিনিধি ও ফুলপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিকুল ইসলাম অ্যাসেসমেন্ট কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
অ্যাসেসমেন্টে প্রশিক্ষণার্থীদের কম্পিউটার পরিচালনা ও সংশ্লিষ্ট কারিগরি দক্ষতা যাচাই করা হয়। এতে প্রতিষ্ঠানের প্রশিক্ষণার্থী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ব্রাইট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের ডিরেক্টর উজ্জ্বল হোসেন, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর শাহরিয়ার আহমেদ শাকিলসহ প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বলেন, বর্তমান সময়ে কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতার জন্য কারিগরি ও প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের গুরুত্ব অনেক বেশি। তরুণদের বিভিন্ন অকুপেশনে দক্ষ করে গড়ে তুলতে প্রশিক্ষণ ও দক্ষতা মূল্যায়নের এ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সচেতন মহলের প্রত্যাশা, এ ধরনের কার্যক্রমের মাধ্যমে ফুলপুরের তরুণ-তরুণীরা আধুনিক প্রযুক্তিগত দক্ষতা অর্জন করে নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার সুযোগ পাবে।