
ময়মনসিংহের ফুলপুর পৌরসভার মোগরকান্দা গ্রামে আব্দুস সামাদ (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের সাইদুল ইসলামের ছেলে।
স্থানীয়দের বরাতে জানা যায়, পারিবারিক কলহের জেরে আজ রাত সাড়ে ৮টার দিকে নিজ বাড়ির সামনে একটি কাঁঠালগাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করা হয়।
নিহত আব্দুস সামাদ পেশায় রাজমিস্ত্রি ছিলেন। তার ছয় মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।
ফুলপুর থানা পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।